
চট্টগ্রামের লোহাগাড়ার তেওয়ারি হাটে বেপারীরা প্রতি হাটবারে গরু নিয়ে আসে বিক্রি করতে।
জসিম উদ্দিন নামে এক বেপারী গাড়ি থেকে নামিয়ে গরুকে রশি দিয়ে খুঁটির সাথে বাঁধার পর হঠাৎ একটি গরু উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে দৌঁড়ে পালাতে থাকে।
এসময় ১৫ বছরের স্কুলছাত্রী সারাবন তহুরা পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
গরুটি শিং দিয়ে হঠাৎ তাকে পেছন থেকে আ ঘা ত করে। এতে সে রাস্তার পাশে গাছের সাথে মাথায় ধা ক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মা*রা যান তহুরা।
সারাবন তহুরা আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।
এ ঘটনায় আরও একজন আ হ ত হয়েছেন বলে জানা যায়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।